শিরোনাম:
দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার‌ করেছে থানা পুলিশ ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রের তদরকি কমিটি পুণঃগঠন ও সেবা সমূহ কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী হজে যাওয়ার আগে সিংড়ায় হাজিদের মিলনমেলা রংপুর মহানগর গণঅধিকার পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন 
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দেবী বন্দনায় পঞ্চম তম বর্ষে পদার্পণ করলো, কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

Reporter Name / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
আজ ৪ঠা ফেব্রুয়ারী মঙ্গলবার, ছয় নম্বর এসপ্ল্যানেড ইস্টের,সিদো কানহু ডহড় সংযোগস্থলে, কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে, পঞ্চম তম বর্ষে পদার্পণ করলো দেবী বন্দনা ও চিত্র প্রদর্শনী।

প্রতিমার শুভ সূচনা করেন, ১লা ফেব্রুয়ারী শনিবার বেলা একটায়, বিদ্যুৎ , আবাসন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, ফিতে কেটে চিত্র প্রদর্শনী ও প্রতিমার শুভ সূচনা করেন,২রা ফেব্রুয়ারী রবিবার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানাগরিক কলকাতা ও নগরোন্নয়ন ও পৌর  দপ্তরের মন্ত্রী জনাব ফিরাদ হাকিম,প্রতীমা ও প্রদর্শনীর শুভ সূচনার পর, অতিথিদের বরণ করে নেন উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে অ্যাসোসিয়েশনের সদস্যরা।

এই প্রদর্শনী চলবে ১লা ফেব্রুয়ারী থেকে ৪ঠা ফেব্রুয়ারী পর্যন্ত, প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত, পথ চলতি মানুষ ও শিল্পীদের জন্য দেখার সুযোগ থাকছে।এই প্রদর্শনীতে প্রায় ১৩৫ জন চিত্র সাংবাদিকের ছবি তুলে ধরা হয়েছে, প্রদর্শনীতে প্রায় ২৮০ টি ছবি প্রদর্শিত হয়েছে। তাহাদের মধ্যে রয়েছেন পিন্টু প্রধান ,স্বপন মহাপাত্র ,অরিজিত সাহা, অমিত মল্লিক সহ অন্যান্যরা। প্রত্যেকের ছবি দর্শকদের মন জয় করেছে এমনকি শিল্পীদেরও। যে ছবিগুলির মধ্যে রয়েছে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা কেন্দ্রিক তোলা।

আজ ৪ঠা ফেব্রুয়ারী মঙ্গলবার অর্থাৎ শেষ দিন, ঠিক দুপুর দুটোয়, কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, তাহা পরিদর্শনে আসেন কলকাতা পুলিশের, সি পি, এম কে ভার্মা, তাহাকেও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান এবং প্রদর্শনীতে রাখা প্রতিটি ছবি তিনি পরিদর্শন করেন, সর্বশেষে চিত্র সাংবাদিকদের উদ্দেশ্যে কয়েকটি কথা তুলে ধরেন। এইরকম একটি জায়গায় এত সুন্দর প্রদর্শনী দেখে মুগ্ধ হন ও চিত্র সাংবাদিকদের কাছে কয়েকটি চিত্র সম্বন্ধে বিশ্লেষণ করে জানতে চান ছবিটির বিষয়ে তাহার সাথে সাথে চিত্র সাংবাদিকদের শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category