শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দৌলতপুরের তেকালায় ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের অস্থায়ী থাকার ঘরে বোমা হামলা

Reporter Name / ১৪২ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে চাঁদার দাবিতে আতঙ্ক ছড়াতে একটি নির্মাণাধীন সেতুর শ্রমিকদের রাত্রি যাপনের অস্থায়ী ঘর লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় চার-পাঁচটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমার শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে গত দুই মাস ধরে মাথাভাঙ্গা নদীর ওপর তেকালা বেতবাড়িয়া সেতুর কাজ চলছে। সেতুর তেকালা প্রান্তে ঢেউটিনের অস্থায়ী ছাউনি করে সেখানে নির্মাণ শ্রমিকরা রাত্রিযাপন করেন। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত ওই ছাউনি লক্ষ্য করে পাঁচ-ছয়টি হাতবোমা নিক্ষেপ করে। এ সময় চার-পাঁচটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হলে নির্মাণশ্রমিক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা পল্লী চিকিৎসক আকরাম হোসেন বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে জানতে পারি সেতুর নির্মাণশ্রমিকদের ঘরে কে বা কারা বোমা হামলা করেছে। এ সময় আশপাশের লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াটার ব্লাস্ট লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার রুহুল আমিন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে মাথাভাঙ্গা নদীর ওপর প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলার মধ্যে সংযোগকারী তেকাল-বেতবাড়িয়া সেতুর নির্মাণ কাজ চলছে। গত দুই মাস ধরে সেতুর কাজ চললেও কোনো বেগ পেতে হয়নি। হঠাৎ করে কেন বোমা বিস্ফোরণের ঘটনাÑ তা নিজেরাও জানতে পারিনি।

তেকালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিস জানান, বিস্ফোরণের শব্দ এবং এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রাতেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে শ্রমিকদের থাকার অস্থায়ী ঘরের টিনের বেড়ায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো এবং বিস্ফোরিত বোমার আলামত দেখতে পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেÑ চাঁদা আদায়ের জন্য চাপ সৃষ্টি এবং আতঙ্ক ছড়ানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category