শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নাসিরনগরে পুলিশের বুদ্ধিমত্তায় অপহরণের ছয়দিন পর যুবক উদ্ধার,

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে অপহরণের ছয়দিন পর এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২মার্চ)ভোররাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে নয়ন দাসকে (২৬) উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত ১৬ই মার্চ(রোববার) সকাল ১০টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নে ফান্দাউক বাজারে প্রতিদিনের মত রোববারও সকালে দোকানে যাওয়ার পরপরই কিছু অপরিচিত লোক মাইক্রোবাস নিয়ে সেখানে আসে। নয়নের নাম জানতে চেয়ে তারা দোকানের ঠিকানা নিশ্চিত করে। এরপর দোকানে গিয়ে নয়নকে গাড়িতে করে নিয়ে যায়। তারপর থেকেই সে নিখোঁজ। অপহরণের পর থেকে চক্রটি নয়ন দাসের পরিবারের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।মুক্তিপণের টাকা ১৭ই মার্চ(সোমবার) সকালের মধ্যে দিতে হবে, নইলে নয়নকে আর ফিরিয়ে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।

ঘটনাটি জানার পর থেকেই নয়ন দাসকে উদ্ধারে অভিযানে নামে নাসিরনগর থানা পুলিশ। এরপর গত ছয় দিন অভিযান চালিয়ে পুলিশের চৌকস বুদ্ধিমত্তায় শুক্রবার ভোর রাতে নয়ন দাসকে উদ্ধার করা হয়। নয়নকে অপহরনকারীরা বিভিন্নভাবে আঘাত করায় তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় বলে জানা গেছে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান,নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, নয়ন চন্দ্র দাসকে উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আমাদের এসপি স্যার প্রেসব্রিফং করে বিস্তারিত জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category