শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নাসিরনগরে বিনির্মাণ(নূরপুর)সংগঠণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষকে নগদ অর্থ 

Reporter Name / ২২৩ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

“আমাদের সমাজ আমরাই গড়ি,সুস্থ্য সমাজ বিনিমার্ণ করি”এই শ্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মত এবারও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে নগদ টাকা বিতরন করা হয়েছে। রবিবার(২৯ মার্চ) বিকালে নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদ(নূরপুর) এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ ও দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোশের্দ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর সফিউদ্দিন আহমেদ মিতুল,প‍্রাইম ব‍‍্যাকের সহকারী ভাইস প্রেসিডেন্ট আবেদ মোল্লা,নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক মাঈনুদ্দিন ভুইয়া শান্তু,প্রভাষক নবী হোসেন ইমন,মাওলানা জসিম উদ্দিন ভূইঁয়া ,প্রভাষক ইমরান হাই জাবেদ,নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন ,বিএনপি নেতা মনু মিয়া সর্দার প্রমুখ। এডভোকেট এম আবু বকর সিদ্দিক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ স্বপন আহমেদ । এছাড়াও বক্তব্য রাখেন হাসান রাশিদ, জয়নাল মিয়া, সাইফুজ্জামান জনি, নাজমুল হাসান। আলোচনা সভা শেষে ৭০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মহিলা ও পুরুষের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়। পরে দোয়া মাহফিল শেষে ইফতার পর্ব অনুষ্ঠিত হয় ।

দোয়া মাহফিল পরিচালনা করেন গোকর্ণ স্কুল এন্ড কলেজের প্রধান মাওলানা জসিম উদ্দিন । এসময় বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের সামাজিক এ উদ্যোগে কে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের সূধীমহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category