শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী ও ছেলে গ্রেপ্তার

Reporter Name / ১৭৭ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

সাকিব হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: বাউফলে ইয়াবাসহ স্বামী, স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০জানুয়ারি) বিকাল তিনটায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কালাইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত দলিল উদ্দিনের ছেলে নেছার উদ্দিন (৪৭), তার স্ত্রী সুমনা ইসলাম (৪৪) ও ছেলে শাওন উদ্দিন (২০)।

পুলিশ জানিয়েছে, নেছার চৌকিদার ও পরিবারের সদস্যরা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নেছারের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় নেছার উদ্দিন ও তার স্ত্রী’কে তল্লাশি করে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ওই দম্পতি ছেলে শাওনকে আটক করে জিজ্ঞাবাদ করা হলে তিনি মাদক ব্যবসার সাথে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। সম্প্রতি গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নেছার উদ্দিনের নেতৃত্বে কালাইয়া বন্দরে মাদক বিরোধী মিছিল হয়েছিলো। অপর দিকে মাদকসহ গ্রেপ্তারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পরেন স্থানীয় কয়েকজন সাংবাদিক।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযোগ করে বলেন, পুলিশকে মাসওয়ারা দিয়ে কালাইয়া বন্দরসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করা হয়। ৫-৭ সদস্যের একটি সিডিকেট রয়েছে যাদের মাধ্যমে টেকনাফ ও চট্রগ্রাম থেকে এই মাদক আনা হয় এবং এলাকা ভিত্তিক তাদের নিয়োজিত ব্যক্তিদের মাধ্যমে বিক্রি করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category