শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পাঁচবিবিতে আশা এনজিওতে ঋণ পেতে শাখা ম্যানেজারের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

Reporter Name / ১৭০ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

মোঃ মাফিজুল ইসলাম,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে আশা এনজিও, ছাতিনালী শাখা কর্তৃক মৌসুমী ঋণ পেতে শাখা ম্যানেজারের বিরুদ্ধে ঘুষের দাবী এবং সময়মত ঋণ না পাওয়ায় আলু বীজ রোপনের বিঘ্নতায় আর্থিক ক্ষতিগ্রস্থ হওয়ার প্রতিবাদে সংবাদস ম্মেলন করেন ভুক্তভোগী। ১৯ (জানুয়ারি) দুপুর ০২.০০ ঘটিকার সময় পাঁচবিবি উপজেলা মডেল প্রেসক্লাবে ভুক্তভোগী মোছাঃ সহিদা বেগম সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য প্রদান করেন।

ভুক্তভোগী মোছাঃ সহিদা বেগম, পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী।
ভুক্তভোগী সহিদা বেগম জানান আমি আশা এনজিও, ছাতিনালী শাখায় দীর্ঘ ১২ বছর যাবৎ পর্যায়ক্রমে মৌসুমী ঋণ নিয়ে আসিতেছি এবং আমি একজন সমিতির সক্রীয় সদস্য। ঋণ থাকা অবস্থায় আমার কোনদিন ঋণ খেলাপী হয়নি এবং আমি সমিতির নিয়ম অনুযায়ী সঞ্চয় নিয়মিত পরিশোধ করিয়া আসতেছি। পূর্বের ন্যায়
আমি গত অনুমান ০৭/১১/২০২৪ ইং তারিখে যথা নিয়মে পূর্বের ঋণ পরিশোধ করিয়া নতুন মৌসুমী ঋণ নিতে গেলে শাখা ম্যানেজার মোঃ মিজানুর রহমান আমাকে বলেন যে আপনাকে কষ্ট করে টাকা জমা দিতে হবে না, আপনি আমাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা দেন আমি ব্যাক্তিগতভাবে আপনার ঋণ পরিশোধ করিয়া দিব।উল্লেখ্য যে, আমার কাছে ঋণ পরিশোধের গচ্ছিত টাকা থাকা স্বত্ত্বেও শাখা ম্যানেজার আমার, নিকট থেকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা ঘুষ দাবী করে। পরবর্তীতে আমি শাখা ম্যানেজারের কথায় সম্মতী না হইয়া আমি আমার ঋণের সমুদয় সমস্ত টাকা গত ১১/১১/২০২৪ ইং তারিখে পরিশোধ করি নতুন মৌসুমী ঋণের জন্য। এমতাবস্থায় শাখা ম্যানেজার উক্ত ৫,০০০ (পাঁচ হাজার) টাকা না পাওয়ায় ঋণ পরিশোধের পরেও নতুন ঋণ আবেদন নামঞ্জুর করে । উক্ত ঋণ পরিশোধের পরে নতুন ঋণ না পাওয়ায় এতে করে আমার চলতি আলুর মৌসুমে প্রায় ১০ মন আলুর বীজ টাকার অভাবে সময়মত রোপন করতে না পারায় সমস্ত আলুর বীজ পঁচে/গলে নষ্ট হইলে আমি প্রায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ক্ষতিগ্রস্থ হই।

আমি একজন দরিদ্র পরিবারের সদস্য। কোনমতে স্বামী, সন্তান নিয়ে মানবতর জীবন-যাপন করিয়া আসছি । আমার এই আর্থিক ক্ষতির জন্য আশা এনজিও, ছাতিনালী শাখার ম্যানেজার মোঃ মিজানুর রহমান ও ফিল্ড অফিসার মোঃ জাহিদ হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তারা যেন ভবিষ্যতে আর কোন কৃষকের সাথে মৌসুমী ঋণ দিতে চেয়ে ঘুষ ও প্রতারণা করতে না পারে।
উক্ত বিষয়ে আশা ছাতিনালী শাখার ম্যানেজার মোঃ মিজানুর রহমান বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা ও ভিত্তিহীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category