শিরোনাম:
আইচগাতী ইউনিয়নে ৩নং মিল্কী দেয়াড়ায় ওয়ার্ডে মেম্বার পদে দোয়া ও সমর্থন চাইলেন সোলায়মান মাতুব্বর দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার‌ করেছে থানা পুলিশ ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রের তদরকি কমিটি পুণঃগঠন ও সেবা সমূহ কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী হজে যাওয়ার আগে সিংড়ায় হাজিদের মিলনমেলা রংপুর মহানগর গণঅধিকার পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

পায়রা সেতুতে ঘুষ নিয়ে ওভারলোডেড ট্রাক ছাড়ায় টোল কালেক্টর বরখাস্ত

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

​পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোলপ্লাজায় ঘুষের বিনিময়ে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগে মো. নুরুজ্জামান নামে এক টোল কালেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে টোল প্লাজার ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘মেসার্স বেস্ট ইস্টার্ন’ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।

​জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় যশোর-ট-১১-৩১৩৬ নম্বরের একটি ট্রাক পায়রা সেতুর টোল প্লাজায় পৌঁছালে ওজন স্কেলে নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি পণ্য পাওয়া যায়। অভিযোগ ওঠে, টোল কালেক্টর নুরুজ্জামান সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা না নিয়ে ট্রাকচালকের কাছ থেকে ৫০০ টাকা ঘুষ গ্রহণ করে গাড়িটি ছেড়ে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ট্রাকটি আটক করেন। পরে পুনরায় ওজন করা হলে দেখা যায়, ২২ টন ধারণক্ষমতার ওই ট্রাকে অতিরিক্ত আরও ২২ টন ৭০০ কেজি পণ্য পরিবহন করা হচ্ছিল।
​এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় এবং ইতিপূর্বেও একই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা থাকায় অভিযুক্ত নুরুজ্জামানকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। রাত ৯টার দিকে ইজারাদার প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়।

​কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা রক্ষায় ওভারলোডেড যানবাহনের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে নজরদারি আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category