মোহম্মদ আবুল বাশার, ফরিদপুর প্রতিনিধিঃফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন মুরাদের নাম অন্তর্ভুক্ত থাকায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন জাকির হোসেন। তিনি গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের আলতাব হোসেনের ছেলে।
বুধবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার সংলগ্ন মেসার্স এইচ,আর ট্রেডিং অফিস কার্যালয়ে ৩ ডিসেম্বর বুধবার সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্য তিনি বলেন, ২০২২ সালে গোপালপুর ইউনিয়নের সভাপতি খান মোনায়েম হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেনের কমিটিতে তাকে অবগত না করে কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। জাতীয় নির্বাচনের পর ওই কমিটির সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি করা হয়। জাকির হোসেন মুরাদ বর্তমান সার ও কীটনাশকের ব্যবসা করেন। তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নন। কখনো তিনি কোনো দলের সাথে যুক্ত ছিলেন না।