শিরোনাম:
দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার‌ করেছে থানা পুলিশ ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রের তদরকি কমিটি পুণঃগঠন ও সেবা সমূহ কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী হজে যাওয়ার আগে সিংড়ায় হাজিদের মিলনমেলা রংপুর মহানগর গণঅধিকার পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন 
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ফরিদপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

Reporter Name / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

 

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় বানা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা রাজ ইসলাম খোকন (৫০)–কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার ২৩ নভেম্বর সন্ধ্যায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাজ ইসলাম খোকন মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার বাসিন্দা ও বিএনপি সমর্থক লাভলু সর্দার বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ আড়াই থেকে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়।
এ মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রাজ ইসলাম খোকনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category