শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বদরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

Reporter Name / ২৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

রানা ইসলাম,বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে গলায় ওড়না পেচিয়ে আম গাছে ফাঁস দিয়ে রেজমা আক্তার রুমি(২২)নামে এক গৃহবধূ আত্নহত্যা

করেছে।গত মঙ্গলবার বিকেলে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়ন ওসমানপুর দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া গৃহবধূ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুড়ী মধ্যপাড়া পাইকার পাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।মৃত গৃহবধূ একই গ্রামের বাবু হোসেন মেয়ে।

মৃত রেজমা আক্তার পরিবারের এক সদস্য জানান,১বছর আগে পারিবারিক ভাবে ভাদুড়ি এলাকায় আলমগীর হোসেনের সঙ্গে বিয়ে হয়। গত শুক্রবার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন রুমি।সেখানে বাবার বাড়িতে মায়ের সঙ্গে ঝগড়া করে পরে বিষ্ণুপুরের ওসমান পুরের দলুয়া যায়।তার নানার নাম দেলোয়ার হোসেন। সেখানে ৬দিন থাকার পর গত মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে আমগাছে ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে উপজেলা হাসপাতালে নিয়ে আসার পথে উন্তাপাড়া বাঁশঝাড় এলাকায় তার মৃত্যু হয়। পরে স্হানীয় লোকজন পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মৃত রেজমা আক্তার স্বামী আলমগীর হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, চারদিন আগে মায়ের সঙ্গে ঝগড়া করে নানার বাড়িতে বেড়াতে যায়।মঙ্গলবার সকালে মুঠোফোন আমার সঙ্গে কথা হয়।পরে হঠাৎ করে জানতে পারি আমার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির বলেন, গৃহবধূ আত্নহত্যা ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category