শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বদরগঞ্জে বসতবাড়িতে ঢুকে গৃহবধূকে মারপিটের অভিযোগ

Reporter Name / ১৩৪ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

রানা ইসলাম,(বদরগঞ্জ)রংপুর: রংপুরে বদরগঞ্জ উপজেলা পূর্ব সূত্রের জের ধরে বসতবাড়িতে ঢুকে এক নারীকে মারপিট অভিযোগ উঠেছে আজম আলী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।এমন অমানবিক ঘটনা ঘটে সোমবার ৩ মার্চ পৌরশহরে মাস্টারপাড়া গ্রামে।মারপিটে আহত ঐ নারীর নাম রিক্তা বেগম। তিনি একই গ্রামের রিপন আলীর স্ত্রী। বর্তমান তিনি উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্বামী রিপন আলী সাংবাদিককে মুঠোফোন বক্তব্য বলেন,গত ১মাস সাত দিন আগে আজম আলীর মুদিদোকানে বাকি টাকার লেনদেন নিয়ে কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে আমার শ্যালক ফাহিম হোসেন এগিয়ে এলে আজম আলী লাঠি দিয়ে মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়।

এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছিলাম।তিনি আরো বলেন থানায় বিচার না পেয়ে আমি মহামান্য আদালতে আজম আলীর নামে মামলা দায়ের করি।এরপর থেকে আজম আলী আরো বেপরোয়া হয়ে ওঠে।ঘটনার দিনে মামলা তুলে নেওয়ার জন্য আমাকে চাপ দিলে আমি এতে রাজি না হওয়ায় আজম আলী হাতে স্টীল রড নিয়ে আমার বাড়িতে এসে স্ত্রীকে মারপিট করে।এছাড়াও আসবাবপত্র ভাংচুর চালিয়ে গ্যাসের সিলিন্ডার বোতল লুট করে নিয়ে যায়।ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না।আমি এঘটনায় উপযুক্ত বিচার চাই।প্রতিবেশি ইসমাইল হোসেন বলেন,ঘটনাটি সত্যি। আজম হাতে ভারী একটা কিছু নিয়ে রিপন আলীর বাড়ির দিকে ছুটে যেতে দেখেছি। পরে শুনি রিপন আলীর নতুন বাজারে পানের দোকানে হামলা করার জন্য গিয়েছিল আজম।

ঘটনার বিষয়ে জানতে আজম আলীর মাস্টারপাড়ায় বাসায় গেলে তাকে পাওয়া যায়নি।তার মুঠোফোনে একাধিকবার কল দিলে ও কোন সাড়া,মেলেনি।তবে আজম আলীর স্ত্রী বলেন,রিক্তা বেগম আমার স্বামীকে মোবাইলে বলে আজম তুই বাড়িতে আয়।কোটের কাগজপত্র তুলে নেওয়া নাগবে।তুই কাকে কাকে ডাক দিবে দেয়।তারপর আমার স্বামী রিক্তা বেগম বাসায় যায়।ওরা নিজে নিজে বাড়ির জিনিসপত্র ভাংচুর করে দোষ দিচ্ছে আমাদের।ওরা আমার স্বামীকে ডেকে নিয়ে বুকে আঘাত করে। আমার স্বামী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান মাসে কেউ শান্তি নষ্ট করলে আমরা কঠোর ব্যাবস্হা নিবো।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category