শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

বাঘ দিবসে শরণখোলায় সচেতনতামূলক আয়োজন

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

আবু রায়হান, স্টাফ রিপোর্টার:

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরণখোলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের উদ্যোগে মঙ্গলবার (২৯ জুলাই) সাউথখালী ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা ফরেস্ট স্টেশনের ফরেস্টার তানভির হাসান ইমরান।আলোচনা সভার আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বন বিভাগীয় কর্মকর্তা এবং বিটিআরটি সদস্যবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সুন্দরবনের বাঘ শুধুমাত্র বন রক্ষাকারীই নয়, এটি জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার প্রতীক। বাঘ রক্ষায় সকলকে সচেতন হতে হবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই বার্তা ছড়িয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category