শিরোনাম :
রংপুরে নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও জেন্ডার-সংবেদনশীল পুলিশিং জোরদারে কর্মশালা অনুষ্ঠিত বদরগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোরেলগঞ্জে ক্যাডেট মাদ্রাসার উদ্যাোগে ২৫ জন শিক্ষার্থীকে সবক প্রদান রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান: চোলাইমদ ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ শাহরাস্তিতে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে ১০ সরকারি গাছ কাটার অভিযোগ কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মোরেলগঞ্জে এক কৃষকের কাটিমন আম চাষে বাম্পার ফলন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

বাবুর লস্কর সভাপতি রূপসা ইউ সি সি এ লিমিটেড এর নির্বাচন সম্পন্ন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে হাসিবুর রহমান বাবুল লস্কর ৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শাহজাহান ফকির পেয়েছেন ২৭ ভোট । গতকাল ২০ মে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন উৎসবমুখর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় । নির্বাচনে ৯৬ জন ভোটারের মধ্যে ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ তাইজুল ইসলাম। ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ধীমান কুমার দাস । তাছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাসুদেব কর্মকার, শ্যামল কুমার পাল এবং ধীমান চন্দ্র মালাকার । নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন তেরখাদা সমবায় অফিসার মোঃ মনজুরুল কবীর, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ , রূপসা ইউসিসিএ লিমিটেডের হিসাব সহকারী রবিউল ইসলাম। নির্বাচন পরবর্তী বিকাল ৪ টায় বিআরডিবি কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু , উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ , সরকারি পল্লী ইউনিয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) প্রদীপ কুমার বিশ্বাস, জেলা বিএনপির সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাবুর রহমান , দৈনিক সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন , উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু , যুবদল নেতা মুন্না সরদার, খায়রুল আলম খোকন প্রমূখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category