শিরোনাম:
প্রাণিসম্পদ খাতে নতুন গতি মহাপরিচালক শাহজামান খানের হাত ধরে আশার আলো দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড বিএনপি’র মনোনয়ন পেলেন সাবেক প্রতিমন্ত্রীর কন্যা জহরত পরিবেশ সাংবাদিকদের সাথে পরিচিতি সভা সিংড়ায় সেচ কাজে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের প্রাণহানি চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ জব্দ হাজীগঞ্জের গৌড়েশ্বরে দোকানের মালামাল চুরি’র প্রতিবাদ করায় সেই চাঁদাবাজ ইমানের নেতৃত্ব হামলায় গুরুতর আহত ২,থানায় অভিযোগ রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা রংপুরে শ্বশুরের হামলায় পুত্রবধূ গুরুতর আহত, গ্রেফতার ১ সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ময়মনসিংহে একটি সরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ অস্ত্র ও মাদক উদ্ধার ; আটক -০১

Reporter Name / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহ: রবিবার (২২ ডিসেম্বর) মধ্য রাতে নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুম থেকে দুটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও মাদক কেনাবেচার তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার শোয়ার ঘর থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। এ সময় তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করা হয়।

হৃদয় মিয়া ময়মনসিংহের পাগলা থানাধীন নীগুয়ারী গ্রামের বাসিন্দা। তিনি চাকরির সুবাদে তার স্ত্রীকে নিয়ে থাকতেন সরকারি এই খামারে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

এগুলোর বিষয়ে কিছুই জানা নেই উল্লেখ করে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারটির ব্যবস্থাপক হাছেন আলী বলেন, এখানে অস্ত্র ও মাদক কেনাবেচা হলেও আমি কিছু টের পাইনি। এই চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category