শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ময়মনসিংহে টাউন হল ও ব্রীজ মোড়ের সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name / ২৯০ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

গোলাম কিবরিয়া পলাশ,ব্যুরো চীফ, ময়মনসিংহ: ময়মনসিংহে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল ১১টায় ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের প্রবেশমুখ নগরীর টাউনহল মোড় এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে তিন হাজার শিক্ষার্থী অংশ নেন।

ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL

সোমবার দিনভর ও রাতে অনলাইন ক্যাম্পেইন শেষে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় সময় নির্ধারিত থাকলেও তার আগেই জড়ো হতে থাকেন তারা। স্লোগান দিয়ে শিক্ষার্থীরা এসে টাউনহলের কর্মসূচিতে যোগ দেন৷ এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড এবং ছোট ছোট বাঁশের লাঠিতে জাতীয় পতাকা বেঁধে বিক্ষোভে অংশ নেন। আনন্দমোহন কলেজ, নাসিরাবাদ কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘কোটা না মেধা’; ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’ স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তারা বলেন, ‘আমরা অধিকার চাইতে গিয়ে রাজাকার হয়ে গেলাম। নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, কোটা প্রথার সংস্কার চাই।
ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24

ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি গুকুল সুত্রধর মানিক। এ সময় আশপাশে বিপুল পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীদের অবরোধের কারণে টাউন হল এলাকা থেকে শহরের অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ থাকে।

এদিকে বেলা সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। সময় শত শত যানবাহন সড়কে আটকে যায় এবং যানজটের সৃষ্টি হয়। কোতয়ালি মডেল থানার ওসি মাইনুদ্দিন বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের কারণে নগরীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category