শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত

Reporter Name / ২১০ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 আলি আজিম, (বাগেরহাট) মোল্লাঃ মোংলায় ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা মাছের ক্ষতিকর খাবার ব্যবহার বন্ধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জোবায়ের হোসেন, তদন্ত ওসি মানিক চন্দ্র গাইন, উপজেলা বিএনপি সভাপতি আ. মান্নান হাওলাদার, সাংবাদিক নুর আলম শেখ প্রমুখ।আলোচনা সভার শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য তিনজন সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়।বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট পান- এস আলম নাসিং পয়েন্টের মালিক মো. শাহ আলম শেখ, বাগদা উৎপাদনে মতিয়ার রহমান মোল্লা ও তেলাপিয়া উৎপাদনে হুমায়ুন কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category