শিরোনাম:
‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন  রূপসার আইচগাতীতে শহিদুল ইসলাম লিটন তালুকদারের মতবিনিময় সভা: রূপসাকে ‘মডেল উপজেলা’ গড়ার প্রত্যয় মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা: দুই যুবকের কারাদণ্ড, একজনের অর্থদণ্ড কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার কেন্দ্র পরিবর্তনে বিপাকে পরিক্ষার্থীরা আবারও সচল পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র: লোডশেডিং কমার আশা ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের উন্নয়ণ কাজ পরিদর্শনে ইউএনও খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করল কুলাঙ্গার ছেলে  বিশ্বজুড়ে পালিত হচ্ছে হোমিওপ্যাথি দিবস, বাড়ছে বিকল্প চিকিৎসার জনপ্রিয়তা রংপুর মহানগর গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আল এমরান সুজন
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মোরেলগঞ্জে গাড়ি চাপায় শিক্ষক নিহত

Reporter Name / ২৭০ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধ কর্মসূচিতে অংশ গ্রহন শেষে বাড়ি ফেরার পথে গাড়ি চাপায় মো. আলামীন খান(৪৫) নামে একজন শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামীন খান শ্রেণিখালী গ্রামের লতিফ খানের ছেলে। তিনি স্থানীয় শহীদ শেখ রাসেল-মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। চাকুরী জাতীয় করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বাড়ি ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঢাকা থেকে শরণখোলাগামী ইমা পরিবহনের একটি গাড়ী বিপরীতগামী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ভানের যাত্রী শিক্ষক আলামীন। গুরুতর আহত হন ভ্যান চালক একই গ্রামের মশিউর রহমান খান(৫৫)।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত আলামীন খানের মরদেহ মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category