শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিতা-পূত্র হতাহত

Reporter Name / ২০২ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

 

দৈনিক ইবি নিউজ, ২৪ঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিয়াম গাজী(২১) নিহত ও তার পিতা অপবসরপ্রাপ্ত সেনাসদস্য মজিবর রহমান গাজীসহ অপর তিনজন আহত হয়েছেন। শনিবার বেলা ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোরেলগঞ্জের শাহাবাড়ির পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় পিরোজপুর থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

তেলিগাতী গ্রামের নিহত সিয়াম গাজী ও তার পিতা ঘটনার সময় ইজিবাইকে করে তাদের এক নিকট আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে শেষবারের মত দেখতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত মজিবর রহমান গাজী, ইজিবাইক চালক বাপ্পি ও অজ্ঞাত পরিচয়ের অপর একজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিশপুরা পুলিশ ফাঁড়ির আইসি এস আই তমিজ উদ্দিন জানান, মজিবর রহমান গাজী ছেলেকে সাথে নিয়ে তার এক নিকট আত্মীয়ের মৃত্যুর সংবাদে ইজিবাইকে করে পিরোজপুর যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার ছেলে সিয়াম গাজী নিহত হয়। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category