শিরোনাম:
গণঅধিকার পরিষদ রংপুর মহানগরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খুলনা জেলা তাঁতী দলের ইফতার মাহাফিল অনুষ্ঠিত রংপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের কোতোয়ালি থানা কমিটি ঘোষণা গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রশাসন’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ শ্রীমঙ্গলে হত্যায় অভিযুক্ত পলাতক আসামি র‍্যাবের জালে দুর্বৃত্তদের আগুনে দুই দোকান পুড়ে ছাই ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ গোয়ালন্দে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রমজানে অসহায়দের পাশে একতা যুবসংঘ

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

দৈনিক ইবি নিউজ :

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া এলাকায় অসহায়, দরিদ্র ও রোজাদার পরিবারের পাশে দাঁড়িয়েছে হোগলাবুনিয়া একতা যুবসংঘ।

সংগঠনের উদ্যোগে ১৩ই রমজান, ৩ মার্চ (মঙ্গলবার) সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।সংগঠন সূত্রে জানা গেছে, মোট ৩৩টি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ইফতার সামগ্রী। স্বেচ্ছাসেবকরা সরাসরি উপকারভোগীদের বাড়িতে গিয়ে এসব সামগ্রী হস্তান্তর করেন, যাতে তারা সম্মান ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে পবিত্র রমজানের রোজা পালন করতে পারেন।
হোগলাবুনিয়া একতা যুবসংঘের সভাপতি মোঃ সাজ্জাত হোসেন বলেন,
“রমজান সহমর্মিতা, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পায়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”সংগঠনের স্বেচ্ছাসেবক নাঈম ইভান ও সজীব বিন সাদিক জানান, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। তারা বলেন,
“চলবো মোরা এক সাথে, জয় করবো মানবতাকে”—এই প্রত্যয়কে সামনে রেখে আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই।সংগঠনের নেতৃবৃন্দ এ মহৎ উদ্যোগ সফল করতে সহযোগিতাকারী সকল দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁদের এই মানবিক প্রচেষ্টা কবুল ও উত্তম প্রতিদান কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category