শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

আব্দুল জব্বার,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। ১লা বৈশাখ ১৪৩২ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, বিভিন্ন সাজে সজ্জিত হয়ে‌ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের নেতৃত্বে, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, বৈশাখ উদযাপন পরিষদ, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে উপস্থিত সবাইকে নিয়ে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত ভোজন শেষে, উপজেলা পরিষদ চত্বরের কৃষি অফিস প্রাঙ্গনে, বৈশাখী মঞ্চে (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, রাণীশংকৈল থানার ওসি মুহা আরশেদুল হক, এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন,

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী প্রমুখ

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, মোখলেসুর রহমান বকুল মজুমদার, জামায়াতের পৌর আমির আব্দুল মতিন বিশ্বাস, যুবদলের আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনি, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক এমপি ইয়াসিন আলী, মহিলা দলের আহ্বায়ক অধ্যাপক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, প্রধান শিক্ষক আবু শাহানশাহ্ ইকবাল। রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, সম্পাদক খুরশীদ আলম শাউন, প্রমূখ।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category