শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রূপগঞ্জে বিএনপি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Reporter Name / ১৩৫ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ আরিফুর রহমান:শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা জনগরের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রূপগঞ্জে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার তারাবো পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে রুপসি নিউ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।

এতে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ইমন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বায়োজিত প্রধান, তারাবো পৌর বিএনপির সাবেক সদস্য সচিব রিপন আহমেদ, যুবদলের সদস্য সচিব।
কাজী আহাদ, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ডাক্তার শাহিন, সদস্য সচিব আলম হোসেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হালিম, নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আজাদ, তারাবো পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাফেজ আহমেদ, বিএনপি নেতা আব্দুল মতিন, রুপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান রনিসহ আরো অনেকে।

এ সময় কাজী মনিরুজ্জামান মনির বলেন, তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য গ্রামেগঞ্জে মাঠে ময়দানের সব জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। নানা ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা বাংলাদেশকে তার পৈত্রিক সম্পত্তি মনে করেছে। স্বৈরাচার আওয়ামীলীগ সরকার আমলে মানুষের ভোট দেওয়ার অধিকার ছিল না। সুন্দর জীবন গড়ার অধিকার ছিল না। শেখ হাসিনা নির্লজ্জের মত পালিয়ে গেছে। আমাদের চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধারে রুখে দাঁড়াতে হবে। স্বৈরাচারদের মত মানুষকে ভয় ও অস্ত্র দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে মন জয় করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category