শিরোনাম:
রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার গ্ৰামবাসীর ধাওয়ায় ডাকাতের গুলিতে ডাকাত আহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

লোহাগড়ায় তিন কন্যার জন্ম দিলেন গৃহবধূ আলপনা খানম

Reporter Name / ১৭২ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

উজ্জ্বল রায়, প্রতিনিধি নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের ৩ বছর পর একসঙ্গে ৩ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন আলপনা খানম (২৪) নামের এক গৃহবধূ।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৪ জুলাই) লোহাগড়া উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিন মেয়ে সন্তান প্রসব করেন ওই নারী।
আলপনা খানম উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব হাসানের স্ত্রী।শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়গ্রামের খন্দকার সজিব হাসানের স্ত্রী আলপনা খানম ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ সার্জন স্বরূপ গোলদার ও এনেস্থিসিয়া বিশেষজ্ঞ পান্থ বিশ্বাস ও অন্যরা সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। এসময় তিনটি মেয়ে সন্তান জন্ম দেন ওই নারী। মা ও সন্তানদের সবাই বর্তমানে সুস্থ রয়েছেন।
আলপনার স্বামী খন্দকার সজিব হাসান বলেন, আলহামদুলিল্লাহ বিয়ের ৩ বছর পর আমাদের দাম্পত্য জীবনে আমার স্ত্রীর ৩টি মেয়ে সন্তানের জন্ম হয়েছে। আমি এবং আমার পরিবার অনেক খুশি। আমার বাচ্চাদের জন্য সবার কাছে দোয়া চাই।

শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম বলেন, শুক্রবার সকালে একজন রোগী ভর্তি হয়। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক নারীর তিনটি মেয়ে সন্তান হয়েছে। বাচ্চা তিনটি ও তার মা সুস্থ আছেন। হাসপাতাল থেকে রোগীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে গাইনি সার্জন চিকিৎসক স্বরূপ গোলদার বলেন, প্রথম থেকেই রোগী আমার ফলোআপে ছিল। শুক্রবার সকালে তাকে হসপিটালে ভর্তি করা হলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনটি মেয়ে সন্তান হয়। তিন শিশু কন্যা ও তার মা সুস্থ রয়েছেন।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category