শিরোনাম :
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবাসহ গ্রেফতার -১ ইউনিয়নবাসীকে বেকারত্ব থেকে বের করে আনার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই: রায়হান কবির মিল্টন  বিএনপির রাজনীতিতে দীর্ঘ পথচলা আজহারুল ইসলাম আরমান ঢালীর ‎বদরগঞ্জের গোপীনাথপুরে মাদক ব্যবসার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী: থানায় লিখিত অভিযোগ ‎বিরলে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে আটক-১ কালুপাড়ায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে:‎স্বস্তিতে নিম্নআয়ের মানুষ  হাজীগঞ্জে ইমাম রাব্বানী দরবার শরীফ থেকে শামীম রেজাকে আজীবন বহিষ্কার দৈনিক ইবি নিউজের সহকারী বার্তা সম্পাদক কলি আক্তার আহত ডাঃ হাঃ রোডের কোলঘেঁষে মাদ্রাসা ঠেস বাসস্টপের নলেজ সিটিতে বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষক দিবস উদযাপন বটিয়াঘাটায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য উদযাপিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শরণখোলায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত

Reporter Name
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

দৈনিক ইবি নিউজ :

বাগেরহাটের শরণখোলায় বেসরকারি সংস্থা কোডেকের উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কোডেক -এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও নেটজস বাংলাদেশ এর কারিগরি সহায়তায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব ও ওয়ার্ড সদস্যগণ এবং ইউনিয়ন সিএসও সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। সংলাপটি পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন কোডেকের এরিয়া অফিসার অজিফা নীলা ও এফএফ তানিয়া মাহবুবা।
সংলাপে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, বিগত মাসের সভা পরবর্তী অর্জন, টিমের কাজ বণ্টন, পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিন্তান্ত গ্রহন করা হয়। বিগত মাসের সংলাপে চিহ্নিত বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনা করে স্থানীয় সমস্যা সমাধানে CSO সদস্যদের ভূমিকা ও অংশগ্রহণের বিষয়টিও পর্যালোচনা করা হয়। পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য টিম সদস্যদের মধ্যে প্রত্যেক সদস্যকে নির্ধারিত দায়িত্ব অনুযায়ী স্থানীয় সমস্যা নিয়ে কাজ করা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়।
এছাড়াও রাস্তা সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা। সিএসওদের জন্য একটি সমবায় সমিতি রেজিষ্ট্রেশন করতে উপজেলা সমবায় দপ্তরে যোগাযোগ করতে কোডেকের দায়িত্ব রত কর্মীদের সহায়তা ও কামনা করা হয়। এছাড়াও সদস্যদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার জন্য স্থানীয় জনপ্রতিনিরা আশ্বাস প্রদান করেন।সংলাপে উপস্থিত অতিথিরা কোডেকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সংলাপে ১৪জন নারী এবং ১৫ জন পুরুষ মিলিয়ে মোট ২৯ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category