শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মণিরামপুরে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ১১৩ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন, যশোর

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ব্যাক্তিত্ব শিক্ষক ফারুক আল মাহমুদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে মনিরামপুরে এক প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল ১৪ই মে বুধবার বিকালে যশোর সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর পৌরসভা গেটে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষার্থী হাসাইন ইকবাল সানি, শরিফ মাহমুদ, নাসিমুল বারী সাইমুম, তাসনিম হাসান বর্ষা, রেজোয়ান, নুসরাত, মিষ্টি সাকিব, দিপ্তসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন,একজন সম্মানিত শিক্ষক ও সমাজকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের অত্যন্ত দুঃখজনক। এই মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে, অন্যথায় ছাত্রসমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।”
উল্লেখ্য,চলতি মাসের ৫ মে শিক্ষক ফারুক আল মাহমুদ জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ক্ষুব্ধ হয়ে তাকে আক্রমণের উদ্দেশ্যে জয়পুর বাজারে উপস্থিত হলেও ফারুক আল মাহমুদ সেখানে না থাকায় তারা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে একজন আহত হন এবং তার স্বজনেরা এসে অপর পক্ষের একজন আক্তার হোসেনকে মারধর করেন। পরে আহত আক্তার হোসেনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার পর আক্তার হোসেনের ভাগ্নে মো. রিয়াদ হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বেশিরভাগই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। এমনকি মামলার বাদী রিয়াদ হোসেন নিজেকে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয় দিয়ে মামলা করতে সংশ্লিষ্টদের চাপ দিয়েছে বলেও অভিযোগ ওঠেছে।শিক্ষার্থীরা এই মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়ে,একজন শিক্ষককে হয়রানিমূলক মামলায় জড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা দেওয়া হচ্ছে।এ সমাবেশ থেকে ফারুক আল মাহমুদের পাশে থাকার অঙ্গীকার ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category