শিরোনাম :
হাজীগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বামী ও স্ত্রীর পরিবারের পাল্টাপাল্টি বক্তব্য ‎একদিনের ব্যবধানে রংপুরে গণপিটুনিতে আরও একজন নিহত, দুই ঘটনায় প্রাণ গেল ৩ জনের রূপসায় ধর্ষণ মামলার আসামী ১৪ বছরের কিশোরীকে অপহরণ রংপুরের ‎বদরগঞ্জে ডিবি পুলিশের হাতকড়াসহ পালানো মাদক বিক্রেতা বিএনপি নেতা ১৮ ঘণ্টা পর গ্রেফতার  মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক: চালক ও সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া ‎রংপুরে অটোরিকশা চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২ ‎বদরগঞ্জে ডিবি পুলিশের হাতকড়াসহ মাদক ব্যবসায়ী বিএনপি নেতা পালিয়েছে, রাতভর খোঁজাখুঁজি হাতকড়া উদ্ধার আসামি নেই Kas pasikeitė Monzo Slots kazino mokėjimo būdai sistemoje po 2024 metų atnaujinimo ডুমুরিয়া উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উদযাপিত দিঘলিয়ায় শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ, মন্দিরে মন্দিরে শেষ মুহূর্তের আয়োজন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিবগঞ্জে বন্যাকবলিত এলাকায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প

Reporter Name
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আহসান হাবীব (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বন্যাকবলিত মানুষের গবাদিপশু ও পাখির চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও পরামর্শ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় পাঁকা ইউনিয়নের বগলাউড়ি গ্রামে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, শিবগঞ্জের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদৎ হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ফাইসাল ইসলামসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ সময় বন্যাকবলিত এলাকার প্রায় ২০০টি গরু, ৩০০টি ছাগল এবং হাঁস-মুরগির চিকিৎসা ও স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি গবাদিপশু ও পাখির বিভিন্ন রোগ প্রতিরোধে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বন্যার কারণে গবাদিপশু ও পাখির নানা ধরনের রোগব্যাধির ঝুঁকি বেড়ে যায়। এ অবস্থায় বন্যাকবলিত এলাকার প্রাণিসম্পদ রক্ষায় বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category