শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সাংবাদিক মোস্তফা খানের জন্মদিন আজ শুভেচ্ছা জানিয়েছেন যারা

Reporter Name / ২৪৯ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মোস্তফা খান এর শুভ জন্মদিন আজ। ১৯৮৪ সালের ২০ ফেব্রুয়ারী নরসিংদীর রায়পুরা উপজেলার (বর্তমান পৌরসভার ০৯নং ওয়ার্ড) তুলাতলী গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন তিনি। মোস্তফা খান সাংবাদিকতার পাশাপাশি এলাকায় একজন দক্ষ সংগঠক, আইটি উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবক হিসেবেও খ্যাতি রয়েছে তার।

তিনি কাজের স্বীকৃতি স্বরুপ “হিউম্যান রাইটস পিস এ্যাওয়ার্ড-২০২১, বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল-২০২১, শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২২, মুজিববর্ষ স্বাধীনতা সম্মাননা -২০২২, জাতীয় যুব দিবস নজরুল সম্মাননা -২০২২ এ ভূষিত হন এবং জলবায়ু বিপর্যয় রোধে কাজের সিকৃতি স্বরুপ একতারা বিজয় উৎসব সম্মাননা স্মারক গ্রহন করেন। এছাড়াও তিনি ২০২৩ সালে সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী তাজমহল খ্যাত আগ্রা শহরে ফাইভ স্টার হোটেল “ক্লাক সিরাজ” অনুষ্ঠিত ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্সে আন্তর্জাতিকভাবে বিশেষ সম্মাননায় ভূষিত হন।
এছাড়াও তিনি সমাজসেবা মূলক বিভিন্ন কর্মকান্ডের সম্পৃক্ত থাকায় একাধিক সম্মাননা গ্রহন করেন।

তিনি ২০০৩ সালের প্রথম দিকে নরসিংদী থেকে প্রকাশিত দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় পদার্পণ করেন। পরবর্তিতে তিনি দৈনিক বাংলাদেশ সময়, দৈনিক যায়যায়দিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে দেশের ঐতিহ্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বৃহত্তর রায়পুরা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা সদস্য ও ৩৮ বছরের ইতিহাসে ২০২১ সালে গণতান্ত্রিক প্রদ্ধতিতে প্রথম নির্বাচিত সভাপতি, নরসিংদী সম্পাদক পরিষদ এর দ্বিতীয় মেয়াদে মনোনীত কোষাধ্যক্ষ, আলোকিত খবর ডটকম এর নির্বাহী সম্পাদক ও জোনাকী টেলিভিশন’র ম্যানেজিং ডিরেক্টর এর দায়িত্ব পালন করছেন। তাছাড়াও সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন “সার্ক জার্নালিস্ট ফোরাম” বাংলাদেশ চ্যাপ্টারের কার্যনির্বাহী সদস্য তিনি ।
এছাড়াও তিনি তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে সরকারের সহযোগী হয়ে আইসিটি সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে “খান আইটি হোস্ট” নামে ওয়েব ডেভেলপমেন্ট ও সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। উক্ত প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপসহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।
আজকের এদিনে তিনি সকলের কাছে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া কামনা করছেন।

সাংবাদিক মোস্তফা খানের জন্মদিনেদৈ, নিক ইবি নিউজ২৪ এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন, দৈনিক ইবি নিউজ২৪ এর প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক: মোঃ জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: এস এম মুনিম, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাঃ:শাহাদাৎ নোবেল হোসেন, আইসিটি বিষয়ক সম্পাঃ: মোঃ ফরহাদ হোসেন, খুলনা বিভাগীয় প্রতিনিধি: আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: নাজিম সরদার, বিশেষ প্রতিনিধি গাজী রাসেল আকবর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category