শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সাইকেলে সুন্দরবন ভ্রমণে শরণখোলায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত

Reporter Name / ১৫৫ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

আবু রায়হান, স্টাফ রিপোর্টারঃ সাইকেলে সুন্দরবন ভ্রমণে এলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস। শনিবার সকালে শরণখোলা থেকে বাইসাইকেলে করে রাষ্ট্রদূত সুন্দরবনের হাড়বাড়িয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান। এর আগে শুক্রবার সন্ধ্যায় বরিশাল থেকে সাইকেলে করে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত শরণখোলায় এসে রাত্রিযাপন করেন।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, একটি স্বেচ্ছাসেবক সংগঠনের ব্যবস্থাপনায় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস সুন্দরবন সফরের উদ্দেশ্যে বাইসাইকেলে করে শুক্রবার সন্ধ্যায় শরণখোলায় এসে অগ্রদূত ফাউন্ডেশনের গেষ্ট হাউসে রাত্রিযাপন করেন। শনিবার সকালে রাষ্ট্রদূত সাইকেলে মোংলার জয়মনির দিকে রওয়ানা হয়ে যান।
বণ্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টীমের মোংলার জয়মনির একজন কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত সাইকেল চালিয়ে শনিবার সকাল ১১টায় জয়মনি পৌছে “টাইগার হাউস” রেস্ট হাউসে ওঠেন। রাষ্ট্রদূতের দুতাবাসের তিনজন কর্মকর্তা রয়েছেন। বেলা ১২টার দিকে রাষ্ট্রদূত নদী পথে সুন্দরবনের হাড়বাড়িয়ার গেছেন। সন্ধ্যায় সুন্দরবন থেকে ফিরে তিনি “টাইগার হাউস” রেস্ট হাউসে রাত্রি যাপন করবেন। রবিবার দুপুরে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জয়মনি থেকে বরিশালের দিকে যাবেন। বরিশাল থেকে নদী পথে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা যাবেন বলে ওয়াইল্ড টীমের ঐ কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category