স্টাফ রিপোর্টার স্বপন মালাকার শিবা, সিলেট। সিলেটে সুরমা নদীর ক্লিন ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিদিন জমে উঠছে ফুচকা ও ঝালমুড়ির জমজমাট আড্ডা। বিকেল থেকে রাত পর্যন্ত এখানে ভিড় করছেন শত শত মানুষ—তরুণ-তরুণী, পরিবার ও ভ্রমণপ্রেমীরা।
সিলেটের ঐতিহ্যবাহী ক্বিনব্রিজ ও আলী আমজাদের ঘড়িঘর ,সুরমা নদী এলাকা পরিদর্শন এবং সিলেটের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, দিনে এবং রাতে এখানে অসংখ্য মানুষ আসেন এবং একসাথে সময় কাটান। ফুচকা ঝালমুড়ি আর চায়ের আড্ডায় কেটে যাচ্ছে আনন্দের সময়।
দৈনিক জাতীয় সরেজমিন বার্তা মাধ্যমে
স্থানীয় বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনই বাড়ছে ক্রেতার সংখ্যা। এক প্লেট ফুচকার দাম রাখা হয়েছে ৬০ থেকে ১০০ টাকা পর্যন্ত, যা ক্রেতাদের কাছে সাশ্রয়ী হওয়ায় বিক্রিও হচ্ছে বেশ ভালো। ঝালমুড়ির ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে।
খোলা আকাশের নিচে নদীর পাড়ে বসে প্রিয় খাবারের স্বাদ নিতে এসে অনেকেই সময় কাটাচ্ছেন বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে। এ কারণে ক্বিন ব্রিজ এলাকা এখন সিলেটের অন্যতম জনপ্রিয় সন্ধ্যাকালীন আড্ডাকেন্দ্রে পরিণত হয়েছে।
স্থানীয়দের দাবি, এ ধরনের জমজমাট পরিবেশ বজায় রাখতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থার দিকে আরও নজর দেওয়া প্রয়োজন।