শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

অমাবস্যার রাতে শিশুকে সিঁদুর‌ মাখিয়ে অবাক মন্ত্র সাধনা

Reporter Name / ১২৯ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ প্রতিনিধি: হাতথেকে প্রতিবেশীরা শিশুকে প্রাণে বাঁচালেন। গ্রেফতার পাঁচ।আজ ৩০ শে মার্চ রবিবার, পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা এলাকায়, অমাবস্যা রাতে শিশুকে সিঁদুর মাখিয়ে অবাক মন্ত্র সাধনার হাত থেকে প্রতিবেশীরা প্রাণে বাঁচালেন , গ্রেফতার পাঁচ, এলাকায় চাঞ্চল্য।জানা যায় তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে এক দুধের শিশুকে বলির পাঁঠা করেছে প্রতিবেশী এক ব্যক্তি, এমন অভিযোগ কে ঘিরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের সার্দা গ্রামের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে তাকে হত্যার চক্রান্ত করছিল প্রতিবেশী এক ব্যক্তি রঞ্জিত রুইদাস, এরই অভিযোগে প্রতিবেশীরা তার পরিবারের পাঁচজনকে আটক করেছে পুলিশ,

যানাযায় সার্দা গ্রামের প্রতিবেশী এক দুধের শিশুকে তার মা বাড়িতে ঘুম পাড়িয়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি করেন।, চারিদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান, পাশের বাড়ির এক বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে, গোটা গায়ে সিঁদুর মাখা অবস্থায়। তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে আসে। আর তারপরে অভিযোগ তুলে রঞ্জিত রুইদাসের উপর, উল্লেখ্য বছর খানেক আগে থেকেই তান্ত্রিক বিদ্যা শিখছে অভিযুক্ত ওই ব্যক্তি।

বিগত কয়েক মাস ধরে ওই রঞ্জিত রুইদাসের উপর নজর রাখছিলেন প্রতিবেশীরা, বাচ্চাটির পরিবারের লোকজনের অভিযোগ এবং প্রতিবেশীদের ক্রমানয়ে অভিযোগের ভিত্তিতে রঞ্জিত দাস সহ তার পরিবারের প্রায় ৫ জনকে তুলে নিয়ে যায় পুলিশ, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের তরফ থেকে। কয়েকশো প্রতিবেশী এলাকায় জড়ো হয় ও এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category