শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ২০০ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

মোঃ মাফিজুল ইসলাম,(জয়পুরহাট)প্রতিনিধিঃ০১ মার্চ/২০২০জয়পুরহাটের আক্কেলপুরে গুডুম্বা দাশড়া গ্রামের পুকুর পাড়ের একটি জঙ্গল থেকে স্বামী শাহীন ইসলাম (৩৫) ও স্ত্রী আশাতুন বেগম (৩২) ঝুলন্ত অবস্থায় দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার রায়কালি ইউপির গুডুম্বা দাশড়া গ্রামে ঘটেছে। তারা দুজনেই ওই গ্রামের বাসিন্দা। গুডুম্বা দাশড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহীন একই গ্রামের স্ত্রী আশা মৃত আব্দুল জলিলের কন্যা।পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে বাড়ির পার্শ্বে গুডুম্বা গ্রামের চাতরা পুকুর পাড়ের জঙ্গলে এক গাছে স্ত্রীর মরদেহ ঝোলানো ও মাটিতে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।নিহত শাহীনের মা শেফালী বেগম জানান, ১২ বছর আগে তাদের বিয়ে হয়, তাদের সাদিয়া নামের ৭ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে, শনিবার রাতে খাওয়া-দাওয়া করে আমরাসহ সবাই ঘুমিয়ে পড়ি, পরে সকালে ঘুম থেকে জেগে এ ঘটনা জানতে পারি। তাদের মধ্যে কোন পারিবারিক ঝগড়া বিবাদ ছিল না।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, শনিবার গভির রাতের কোন এক সময় পুকুর পাড়ের নির্জন গাছে প্রথমে শাহিন গাছে ঝুলিয়ে আত্মহত্যা করে, পরে স্ত্রী স্বামীর আত্মহত্যার ঘটনা জানতে পেরে স্বামীকে গাছ থেকে নামানোর পড়ে সেও গাছে ঝুলিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা ঘটে থাকতে পারে, তবে ঘটনাটি কিভাবে ঘটল এ ঘটনা জানার জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category