শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

আন্তর্জাতিক ‘প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত অভয়নগরের স্মার্ট চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সুমন হোসেন, যশোর প্রতিনিধি:

সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান আন্তর্জাতিক ‘প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছেন। আগামী ৩১ আগস্ট ২০২৬ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুর সিটি হলে এক জাক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা প্রদান করা হবে। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়ন, মানবিক সহায়তা এবং বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে সক্রিয় ভুমিকা রাখার কারনে তিনি এই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য নির্বাচিত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে সমাজসেবামূলক কর্মকান্ডে স্বীকৃতি হিসাবে তিনি বিভিন্ন সময়ে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহ প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে একাধিক সম্মাননা ও পুরষ্কার লাভ করেছেন।
বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান এমন একটি পরিবার থেকে উঠে এসেছেন যেখানে জনসেবার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তার পিতা টানা পাঁচবার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। বাবার সেই সুনাম ও আদর্শকে সামনে রেখে তিনিও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়দের মতে, চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান শিক্ষা, সামাজিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং অসহায় মানুষের পাশ্বে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। তার এই মানবিক কর্মকান্ডই তাকে আন্তর্জাতিক পর্যায়ের এই স্বীকৃতির জন্য মনোনীত করেছে।

এ বিষয়ে চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান বলেন, এই সম্মাননা শুধু তার একার নয়, বরং বাঘুটিয়া ইউনিয়নের সকল মানুষের। তাদের ভালোবাসা, সহযোগিতা এবং দোয়ার কারনেই তিনি সমাজের জন্য কিছু কাজ করতে পেরেছেন। তিনি জানান, তার পিতা দীর্ঘদিন চেয়ারম্যান হিসাবে মানুষের সেবা করেছেন এবং সেই আদর্শ থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করছেন।তিনি আরও বলেন, আন্তর্জাতিক এই স্বীকৃতি তাকে কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে কাজ করে যেতে তাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category