শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ, রংপুর। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ০১ মিনিটে রংপুর টাউন হল প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ জয়নাল আবেদীন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব সুশান্ত চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব আসিফা আফরোজ আদরীসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ। শহিদ মিনার প্রাঙ্গণে নীরবতা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহিদদের স্মরণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কর্মকর্তারা বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে তৎকালীন পূর্ব বাংলার ছাত্রসমাজ রাজপথে নেমে এসেছিলেন। ভাষার অধিকার আদায়ের সেই আন্দোলনে শহিদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় এবং পরবর্তীতে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা লাভ করে।

বক্তারা আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রামকে অনুপ্রাণিত করেছে। মহান মুক্তিযুদ্ধের প্রেরণার উৎসও ছিল একুশের চেতনা। মাতৃভাষার প্রতি ভালোবাসা, দেশপ্রেম এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে কর্তব্য পালনের মধ্য দিয়েই ভাষা শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলি চালায় পাকিস্তানি শাসকগোষ্ঠী। সেই গুলিতে শহিদ হন আব্দুস সালাম, আবুল বরকত, রফিকউদ্দিন আহমেদ, আব্দুল জব্বারসহ আরও অনেকে। তাঁদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ২১ ফেব্রুয়ারি এখন বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।

মহান একুশের চেতনাকে ধারণ করে জেলা পুলিশ, রংপুর আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাদের স্মরণ করেন উপস্থিত সবাই।

রিয়াদ ইসলাম/ দৈনিক ইবিনিউজ২৪ডটকম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category