শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

আসন ফিরিয়ে না দিলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকী বিএনপির

Reporter Name / ২৪৮ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

দৈনিক ইবি নিউজ, ২৪:

সংসদীয় আসন বাগেরহাট-৩(রামপাল-মোংলা) বিলুপ্ত করে গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রতিবাদে ও ‘বাগেরহাট-৩’ আসন বহাল রাখার দাবিতে সড়ক অবরোধ করে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টার দিকে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচি পালন করে।

সমাবেশের কারনে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত টানা এক ঘন্টা যানবাহন চলাচল ও পানগুছি নদীতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা যুবদলের সাবেক সভাপতি ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম ও শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল।

সভায় বক্তারা প্রধান নির্বাচন কমিশনারে সমালোচনা করে বলেন, ‘বাগেরহাটের আসন কমানো গভীর ষড়যন্ত্রের অংশ। অনতিবিলম্বে বাগেরহাটের ৪টি আসন বহাল না করলে সড়ক অবরোধ থেকে শুরু করে এক পর্যায়ে গোটা বাগেরহাট জেলাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category