শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

কুড়িগ্রামের উলিপুরের টিসিবি’র ডিলার কর্তৃক খাদ্য পণ্য কালো বাজারির অভিযোগ উঠেছে

Reporter Name / ২৯৪ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম, প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ি ইউনিয়নে সরকার কর্তৃক অনুমোদিত টিসিবি’র ডিলার অনন্য ট্রেডার্স কর্তৃক হতদরিদ্র মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত খাদ্য পণ্য কার্ডধারীদের মাঝে বিক্রয় না করে কালোবাজারির অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুড়াবুড়ি ইউনিয়নে সরকার কর্তৃক অনুমোদিত টিসিবি’র ডিলার অনন্য ট্রেডার্স কর্তৃক হতদরিদ্র মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত খাদ্য পণ্য কার্ডধারীদের মাঝে বিক্রয় না করে কালোবাজারি করা হয়েছে।

ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL

বুড়াবুড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ৩২৬জন কার্ডধারীর মাঝে চলতি জুলাই/ ২০২৪ইং মাসে সরকার কর্তৃক টিসিবি’র মাধ্যমে বরাদ্দকৃত খাদ্য পণ্য হতদরিদ্র মানুষের মাঝে সরবরাহ করেনি টিসিবি’র ডিলার অনন্য ট্রেডার্স। এঘটনায় বুড়াবুড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসলেম উদ্দিন কয়েক দফায় ডিলারকে খাদ্য পণ্য সরবরাহের জন্য তাগাদা দিলেও ডিলার অনন্য তা আমলে না নিয়ে টালবাহনা করে আসছে।
ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24

এঘটনায় ইউপি সদস্য মোসলেম উদ্দিন নিজে বাদী হয়ে উক্ত টিসিবি’র ডিলার অনন্য ট্রেডার্স এর বিরুদ্ধে উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে ১৫ জুলাই সোমবার সকালে ইউপি সদস্য মোসলেম উদ্দিন জানান, হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত টিসিবি’র খাদ্য পণ্য কালোবাজারি কোন ভাবেই মেনে নেয়া হবে না। আমরা ন্যায় সংগতভাবে বিষয়টির তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।
এ ব্যাপারে বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category