শিরোনাম:
রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা রংপুরে শ্বশুরের হামলায় পুত্রবধূ গুরুতর আহত, গ্রেফতার ১ সৌমিত্র দেব কবি ও সাংবাদিকদের উজ্জ্বল আলো ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছেন আজ প্রথম মৃত্যুবার্ষিকী রূপসায় চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকুর ব্যাপক গণসংযোগ, উন্নয়নের অঙ্গীকার সিংড়ায় জমি নিয়ে দ্বন্দ্ব: গ্রাম্য সালিশ অমান্য করে ঘর নির্মাণ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ বাড়ির বাইরে অবস্থান রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

খুলনায় আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে, হালিমা রহমান  কৃষকলীগ থেকে বহিস্কার

Reporter Name / ৩১৫ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

খুলনা প্রতিনিধি: খুলনার খালিশপু ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা, ধর্ষণ ও মাদক মামলার আসামীদের ছিনিয়ে নেয়া, পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে আটক আলোচিত নেত্রী হালিমা রহমানকে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে বহিস্কার করেছে সংগঠনটি।

ফেসবুক লিংক দেখুন https://www.facebook.com/profile.php?id=61561797107011&mibextid=ZbWKwL

রবিবার (১৪ জুলাই) কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা স্বাক্ষরিত এক পত্রে এ বহিস্কারের নির্দেশ দেয়া হয়। গত ১১ জুলাই রাত সাড়ে ১১টায় খুলনা মহানগরীর খালিশপুর বাস্তহারা কলোনি এলাকায় হালিমা রহমানের বহুতল বিশিষ্ট ভবনে নগরীর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এর উপর সন্ত্রাসী হামলা, মাদক ও ধর্ষণকারী সহ একাধিক মামলার আসামিরা আত্মগোপন করে আছে।

এমন অভিযোগে খালিশপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেনের নের্তৃত্বে পুলিশের একটি টিম হালিমা রহমানের বাসায় অভিযান চালায়। তখন সন্ত্রাসী, মাদক কারবারি ও ধর্ষণকারীদের পৃষ্ঠপোষক হালিমাসহ বেশ কিছু হিজড়া ও তার কর্মী সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে একজন আসামী ছিনিয়ে নেয়।

ইউটিউব লিংক দেখুন https://www.youtube.com/@ebnews24

প্রায় এক ঘণ্টা ভবনের লিফটে পুলিশ টিমকে আটকে রেখে পুলিশ হত্যার চেষ্টায় ব্যর্থ হয়। পরে পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ঘটনাস্থলে এসে লিপটে আটক পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়।
ঘটনায় হালিমা রহমান ও তার দ্বিতীয় স্বামী সহ মোট ১৫ জনকে আটক করে পুলিশ। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলায় ১ নং আসামী করা হালিমা রহমানকে। “কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী হালিমা আটক”
শিরোনামের সংবাদ প্রচারে কেন্দ্রীয় কৃষক লীগের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়।
পরে দলীয় নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড পরিচালনা এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় হালিমা রহমানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কৃষক লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category