শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

খুলনার রূপসায় অনগ্রসর দলিত হরিজন সম্প্রদায় জনগোষ্ঠীদের প্রশিক্ষণ দেয় সমাজসেবা

Reporter Name / ২৬৯ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

এম মুরশীদ আলী: রূপসার অনগ্রসর দলিত হরিজন সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠী ব্যাচ-১ (৩০ জন) কে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে পেশাগত দক্ষতা ও জীবনমান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গত ৭ অক্টোবর সারাদিন উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধন করেন- সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

প্রশিক্ষণে- বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গুত্ব ভাতা সহ বিভিন্ন উপকারভোগীর বিষয়ে আলোচনা করেন- সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার।এরপর যথাক্রমে- মৎস্য চাষের উপর আলোচনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস।

পুরুষের পাশাপাশি নারীরাও বাড়ির আঙ্গিনায় নানান ধরনের শাক-সবজি ফলিয়ে পরিবারের সচ্ছতা আনতে একান্ত ভুমিকা রাখতে পারে। এ সকল বিষয়ে আলোচনা করেন- উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা।

হাঁস-মুরগী ও গবাদিপশু পালনে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় তার উপর আলোচনা করেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার।

নারী ক্ষমতায়ন, মাতৃত্ব ভাতা, বাল্য বিবাহ রোধ বিষয়ে আলোচনা করেন- মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী এস. এম ওয়াহিদুজ্জামান। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আদিবাসি সভাপতি ইন্দ্রজিত বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category