ফরিদপুর প্রতিনিধিঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নৃশংস ভাবে প্রকাশ্যে হত্যার প্রতিবাদে ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে আলফাডাঙ্গা প্রেসক্লাব। মঙ্গরবার ১২ আগষ্ট সকাল ১০ ঘটিকায় আলফাডাঙ্গা পৌরসভার সদর বাজার চৌরাস্তায় এ মানববন্ধনে আলফাডায় কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুর জামান খসরু, সাবেক সাংগঠনিক এস এম খোশবুর রহমান খোকন আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির, প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি আরিফুজ্জামান চাকলাদার, আলফাডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তামিম আহমেদ মিলন, প্রেসক্লাব আলফাডাঙ্গার সাংগঠনিক সম্পাদক বুখারী মল্লিক প্রমুখ। বক্তারা অতি বিলম্বে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।