দিঘলিয়া প্রতিনিধিঃ দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (২৫ অক্টোবর) বিকাল, ৪ টায় পথের বাজার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্লা শফিকুর রহমান। সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে আগামী ২৮ অক্টোবর সন্ধ্যায় পথের বাজার থেকে লগি-বৈঠার রক্তাক্ত ট্র্যাজেডির দোষীদের শাস্তির দাবীতে প্রতিবাদ মিছিল ও ৩১ অক্টোবর লং মার্চ সফল করার লক্ষে এ প্রস্তুতি সভা পরিচালনা করেন সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদুল ইসলাম মানিক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারি সেক্রেটারী তরিকুল ইসলাম সুমন, এম এম রকিব, ওলামা বিভাগের ইউনিয়ন সভাপতি মাওঃ কাওছার আলী, প্রচার-মিডিয়া সম্পাদক ও যুববিভাগের ইউনিয়ান সভাপতি মুহাঃ ইলিয়াস হোসাইন, ১ নং সভাপতি মাহবুবুর রহমান, হাফেজ ইদ্রিস আলী, শাহিদৃল সরর্দার প্রমুখ।