শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ছয় দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী

Reporter Name / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

রানা ইসলাম বদরগঞ্জ রংপুর

রংপুরসহ সারাদেশে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়ন দাবিতে অবস্থান কর্মসূচী চলছে।এর ধারাবাহিকতায় রংপুরে বদরগঞ্জে উপজেলা হেলথ এ্যাসিটেন্ট এসোসিয়েশন উদ্যােগে ২৪ জুন মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।সকাল ৮ থেকে ১০ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী এ অবস্থান কর্মসূচীতে অংশ গ্রহন করেন উপজেলা সকল স্বাস্থ্য সহকারীরা।

অবস্থান কর্মসূচীতে বাংলাদেশ হেলথ এ্যাসিটেন্ট এসোসিয়েশন বদরগঞ্জ উপজেলা সভাপতি রুহুল আমিন বলেন, আমাদের স্বাস্থ্য সহকারীরা সারাদেশে চরম বৈশম্য শিকার। আমাদের এখন লক্ষ্য দ্রুত ৬ দফা দাবিনামা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারাদেশে মত বদরগঞ্জে ও অবস্থান কর্মসূচী চলবে।তিনি আরো বলেন,আমাদের ছয়দফা দাবিগুলো হলো নিয়োগবিধি সংশোধন করে স্নাতক সমমান ১৪ তম গ্রেড প্রদান করতে হবে। ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ প্রাপ্তদের ১১৩ম গ্রেড প্রদান করতে হবে। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতার উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে। এছাড়াও বেতন স্কেল উন্নতীসহ সব সাস্হ্য সহকারীদের টাইম স্কেলের সাথে পুন: নির্ধারিত বেতন স্কেলের সঙ্গে যোগ করতে হবে।

রুহুল আমিন আরো বলেন, ৬ দফা দাবি যদি কতৃপক্ষ দ্রুত বাস্তবায়ন না করে তাহলে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ইপিআই( টিকাদান কর্মসূচীসহ) সকল কার্যক্রম বন্ধ থাকবে।অবস্হান কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন সহসভাপতি সান্ত্বনা চক্রবতী।তিনি বলেন,আমরা কোন বৈশম্য চাই না।আমরা সমপরিমাণ বেতন,স্কেলসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন চাই। এসময় আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ আহসান, মহিলা সম্পাদক মাহমুদা বেগম,সহ সাংগঠনিক সম্পাদক ভানুবালা,ধর্মীয় সম্পাদক শাহজালাল পারভেজসহ অন্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category