শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ছাতকে দক্ষতা উন্নয়নে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সেলিম মাহবুব,ছাতক: ছাতকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, মিল্লাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ তৌফিক হোসেন খান বলেন আমন মৌসুমের ফসলে যেভাবে বাম্পার ফলন হয়েছে সেভাবে সব্জি চাষের উপর ও ছাতক বাসীকে গুরুত্ব দিতে হবে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকরা যাতে দ্রুত কৃষি কাজ করে উপকৃত হয় এ বিষয়টি খেয়াল রেখে সরকার কৃষক দের আরও স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়।

সঠিক বীজ বাছাই করে প্রযুক্তির মাধ্যমে তার খামারের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারে। তাই তাদেরকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলা হচ্ছে।প্রশিক্ষিত কৃষক/কৃষানীরাই পারে অর্থনৈতিক চালিকা শক্তির ভিত্তি মজবুত করে গড়ে তুলতে। আগামীতে কৃষকরা আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষ করে গড়ে তুলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category