শিরোনাম:
সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  দিঘলিয়ায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ, বাড়ছে ভাইরাল সংক্রমণ ও হাম-এলার্জির প্রকোপ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

জমি নিয়ে বিরোধের জেরে কাঠালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন সম্মেলন

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা:

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এবার পাল্টা সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত পক্ষ। গতকাল এলাকাবাসীর করা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে আজ কাঁঠালিয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিজেদের স্বপক্ষে দেশের সর্বোচ্চ আদালতের রায় ও স্থানীয় সালিসের তথ্য তুলে ধরা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন হারুন মোল্লা। তিনি গতকালের করা সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, “আমরা ভূমিদস্যু নই বরং আমরা আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। যে জমি নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে, সেই জমির মালিকানা নিয়ে আমরা ইতিমধ্যে জেলা ও দায়রা আদালত এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকেও রায় পেয়েছি। আমাদের কাছে জমির যথেষ্ট বৈধ ও শক্তিশালী প্রমাণ রয়েছে।”
​হারুন মোল্লা আরও দাবি করেন যে, শুধু আদালত নয়, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সালিসেও রায় আমাদের পক্ষেই এসেছে।” তাদের দাবি, প্রতিপক্ষরা আদালতের আদেশ এবং সামাজিক সিদ্ধান্ত অমান্য করে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

​সংবাদ সম্মেলনে হারুন মোল্লা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জমির দলিল এবং সুপ্রিম কোর্টের রায়ের কপি যাচাই করলেই প্রকৃত সত্য উন্মোচিত হবে। তিনি মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেতে এবং তাদের বৈধ সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।উক্ত সংবাদ সম্মেলনে হারুন মোল্লার সাথে তার পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় সমর্থনকারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category