শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

জুড়ীতে পুলিশের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

Reporter Name / ১১৯ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

আলী মোহাম্মদ, (জেলা প্রতিনিধি)মৌলভীবাজার: জুড়ী থানার বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা চুরি ও ডাকাতির মামলার সাজাপ্রাপ্ত আসামি সোহেল মিয়া (৩১) কে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) রাতে জুড়ী উপজেলার জামকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত সোহেল মিয়া পূর্বজুড়ি ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোর্শেদুল আলম ভূঁইয়া জানান, সোহেল মিয়ার বিরুদ্ধে চুরি ও ডাকাতির একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি গরু চুরির ঘটনায় তার নাম উঠে আসে। এরপরই পুলিশ তৎপর হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, চুরির মামলায় জিআর-২৯/১৮ এর রায়ে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও, বন আইনের ২৫ (১-ক) ধারা অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। ডাকাতির আরও একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

গ্রেফতারের পর শুক্রবার সোহেল মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category