জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী আটলিয়া ইউনিয়নে শাখার আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীআটলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ মতিউর রহমান।
আটলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারী হাফেজ মঈন উদ্দীন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বংলাদেশ জামায়াতে ইসলাম, খুলনা জেলা শাখার সেক্রেটারীমুন্সী মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলার শাখার আমীর মাওঃ মুখতার হুসাইন,আটলিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাফেজ আবুবকর সিদ্দিকপ্রমুখ। উক্ত অনুষ্ঠানে আটলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী ও তার সকল বিভাগের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধাররণ উপস্থিত ছিলেন।