শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

ডুমুরিয়ায় হাত-পা বাঁধা ভ্যানচালকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

জাহাঙ্গীর আলম মুকুল,ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় মহিদুল শেখ মিলন (৩৯) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার হয়েছে। তিনি উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর কাকুড়পাড়া এলাকার ওমর আলী শেখের ছেলে।বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে উপজেলার উত্তর গোবিন্দকাটি এলাকার একটি বাগান থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিলন শেখ পেশায় ভ্যানচালক। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে ভ্যান নিয়ে বের হন এবং ওইদিন বিকেল বেলা পর্যন্ত তিনি চুকনগর বাসষ্ট্যান্ড এলাকায় ছিলেন। এরপর রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন অর্থাৎ আজ বৃহস্পতিবার সকালে একটি বাগানে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া গেছে তার মরদেহটি।প্রত্যক্ষদর্শীরা জানান, লোকটির দুই পা, হাত ও মুখ শক্ত করে বাঁধা ছিল। এছাড়া গলায় রশি দিয়ে বেঁধে গাছের সঙ্গে রাখা ছিল।

তাদের ধারণা, হত্যাকারীরা তাকে মেরে ভ্যান নিয়ে পালিয়ে গেছে।
এ বিষয়ে ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ আক্তারুজ্জামান লিটন জানান, হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ভ্যানচালক মিলন শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category