শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দিঘলিয়ায় মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রান্তিক জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ

Reporter Name / ১১৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি: দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রান্তিক জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়।
গতকাল সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বকনা বাছুর বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়ের এ গরুর বকনা বাছুর বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা প্রণি সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিঘলিয়া উপজেলা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।
এ সময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা মেরিন ফিশারীজ অফিসার বিদ্যুৎ বিশ্বাস, আনসার ও ভিডিপি সদস্য মোঃ আকিব হোসেন, সার্ভিস প্রভাইডার পাভেল শেখসহ দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দিঘলিয়া উপজেলার ১৬ জন প্রান্তিক জেলে পরিবারের মাঝে ১৬টা গরুর বকনা বাছুর বিতরণ করা হয়। এর আগে দিঘলিয়া উপজেলার ১৬ জেলে পরিবারের মাঝে একই প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১৬ টা গরুর বকনা বাছুর বিতরণ করা হয়।
গাজীরহাট ইউনিয়নের মাঝিরগাতী গ্রামের সুবিধাভোগী ননী বিশ্বাস, প্রদীপ পাত্র, রাধা মাধবপুরের নাজমুল শেখ, বাতিভিটার সুখ দেব বিশ্বাস, চন্দনীমহলের প্রভাষ কুমার বিশ্বাস, হাজীগ্রমের কুমারেশ রায় এ প্রতিবেদককে বলেন, আমরা সরকারিভাবে গরুর বকনা বাছুর পেয়ে খুবই আনন্দিত। আমরা সকলে মিলে সরকারের এ সুদূর প্রসারি পদক্ষেপকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার এ সকল সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করি। মা ইলিশ ও জাটকা নিধন প্রতিরোধে আমরা সচেতন হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category