শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দিল্লির সঙ্গে নতুন কোনো চুক্তি চায় না দেশবাসী: ইসলামী আন্দোলন

Reporter Name / ৩২৮ Time View
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪

ইবি ডেস্ক: দিল্লির সঙ্গে চুক্তি করতে করতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সবকিছু বিকিয়ে দিয়েছে সরকার। যার জলজ্যান্ত প্রমাণ হলো সিলেটের বন্যা। দিল্লির সঙ্গে নতুন আর কোনো চুক্তি চায় না দেশবাসী।

শনিবার (২২ জুন) এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম এসব কথা বলেন।

নেতারা বলেন, বৃহত্তর সিলেট অঞ্চল যখন বন্যার পানিতে ভাসছে। মানুষ বাঁচার জন্য হাহাকার করছে। গবাদি পশু, মাছ ও উৎপাদিত ফসলসহ সব কিছু বানের পানিতে ভেসে গেছে। তখন আমাদের প্রধানমন্ত্রী দিল্লিতে বাণিজ্যিক চুক্তিতে ব্যস্ত। এই ব্যস্ততা বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য নয়, সিলেটের বন্যার পানি বন্ধের জন্য নয়, ভারতের কাছে নিজেদের অস্তিত্ব বিলিয়ে দেওয়ার ব্যস্ততা।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, সিলেট অঞ্চলে ভারতের ঢলের পানি ছেড়ে দেওয়ার কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে তা কৃত্রিমভাবে সংকট তৈরি করেছে। আমাদের যখন পানির প্রয়োজন হয়, তখন ভারত পানি দেয় না। কিন্তু যখন বন্যা হয় তখন তারা তাদের সব স্লুইস গেট এবং বাঁধ ছেড়ে দেয়। সিলেট সুনামগঞ্জ অঞ্চল তলিয়ে যায়। আর আমরা তখন এই কৃত্রিম সংকটকে প্রতিহত না করে ত্রাণ তৎপরতায় ব্যস্ত হয়ে পড়ি।

নেতারা আরও বলেন, এখন সময় এসেছে ত্রাণ নয় প্রাণ বাঁচান। ভারত থেকে পানি আসার সব পথ বন্ধ করতে হবে। সকল স্লুইস গেট বন্ধ করে দিতে হবে। এটা আমাদের অধিকার। আর অধিকার আদায় করে নিতে হয়। কেউ দয়া করে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category