শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক গুরুতর আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

​সাকিব হোসেন পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মূল ফটক সংলগ্ন মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​আহত শ্রমিকেরা হলেন—খাদেম হোসেন (২০) ও মুমিন (৩৫)। তাদের উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুসলিমপাড়া এলাকায় ‘প্রফেসর্স টাওয়ার’ নামের একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছিল। আজ বিকেলে ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় দুই শ্রমিক হঠাৎ নিচে পড়ে যান। অভিযোগ উঠেছে, ভবনটিতে কাজ করার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমনকি সুরক্ষা জাল (সেফটি নেট) বা সিলিং ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকেরা কাজ করছিলেন।

​সহকর্মীরা জানান, দুর্ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাদের দ্রুত বরিশালে পাঠানোর পরামর্শ দেন।

​এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​এদিকে দুর্ঘটনার পর থেকে ভবন মালিক বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে দুর্ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কাউকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category