শিরোনাম:
হরিজন জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে শিশু শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

দুমকীতে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে কলেজ ছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

Reporter Name / ২২৭ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

সাকিব হোসেন,পটুয়াখালী প্রতিনিধিঃ জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকী উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আক্তারকে (১৭) রাস্তা থেকে উঠিয়ে নিয়ে মুখ চেপে সংঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম আলগী গ্রামে মৃত. জলিল মুন্সির ভিটা বাগানে এ ঘটনা ঘটে।

দুমকীতে বুধবার বিকেলে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ তদন্তে পুলিশ।এ ঘটনায় অভিযুক্তরা হলেন- পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মৃত. মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি। অভিযুক্ত সাকিব মুন্সি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও অভিযুক্ত সিফাত স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র। সাকিব মুন্সিকে পুলিশ আটক করলেও পলাতক রয়েছে সিফাত মুন্সি।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জুলাই বিপ্লবে নিহত জসীম উদ্দীনের মেয়ে লামিয়া তার বাবার কবর জিয়ারত শেষে নানার বাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। ধস্তাধস্তির এক পর্যায়ে ভুক্তভোগীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে উলঙ্গ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা।পরে আজ বুধবার ভুক্তভোগী নিজে দুমকি থানায় অভিযোগ দায়ের করলে এবং সরেজমিন পরিদর্শন শেষে ডাক্তারি পরীক্ষার জন্য লামিয়াকে পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায় পুলিশ।এ বিষয়ে জানতে চাইলে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দৈনিক ইবি ২৪ কে বলেন, এ ঘটনায় দুমকী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category