শিরোনাম:
চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ বাড়ির বাইরে অবস্থান রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপসায় নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত রূপসার ঘাটভোগ ইউনিয়নে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান রনুর গণসংযোগ দর্শনায় অবৈধ ডিজেল মজুত ব্যবসায়ীকে জরিমানা জব্দকৃত তেল কৃষকদের মাঝে বিক্রি ​ গোপন মজুদ ফাঁস সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত বর্ণাঢ্য আয়োজনে সেনবাগে বাংলা নববর্ষ উদযাপন শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধু ও শ্বশুর গ্রেফতার
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইলের লোহাগাড়ায় থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ৫ জন গ্রেপ্তার

Reporter Name / ২৬৭ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

উজ্জ্বল রায়, জেলা নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতার ওপর হামলায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো. মিরাজ ফকিরের ওপর আওয়ামী লীগের হামলায় হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত ২২ এপ্রিল লোহাগড়ার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের ছুরিকাঘাতে কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামের কবজি বিচ্ছিন্নসহ চারজন আহত হন। ঘটনার পর জড়িতরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করেন। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ আজ পাঁচজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সারুলিয়া গ্রামের কামরুল ইসলাম মিন্টুকে ২২ এপ্রিল মধ্যরাতে যশোর মুড়লী মোড়ে অবস্থিত তার বাড়ি থেকে, তার বড় ভাই সাজ্জাদুর রহমান কচিকে ২৩ এপ্রিল রাতে সাতক্ষীরা জেলার সুলতানপুর পিটিআই রোডের পাশে অবস্থিত সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহআলম রনির বাড়ি থেকে এবং একই গ্রামের কাজী মিজানুর রহমানের ছেলে লিটন কাজীকে লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের আরেকটি দল ২৪ এপ্রিল গভীর রাতে ঢাকার বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে সারুলিয়া গ্রামের বাদশা কাজী ও তার ছেলে কাজী অনিক রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category