শিরোনাম:
রংপুরে আল মকবুল তাহফিজুল কুরআন একাডেমির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন সিংড়ায় খাবার খেয়ে একসাথে অসুস্থ ৮ শ্রমিক, হাসপাতালে ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস ডাকাতি করতে গিয়ে ডাকাতের গুলিতে ডাকাত নিহত তিমির বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশনে জনমনে স্বস্তি মোরেলগঞ্জে কোডেক এর সংলাপ অনুষ্ঠিত মোরেলগঞ্জ যথাযথ কর্তপক্ষের কমিটির অজান্তে পুরাতন ভবন ও গাছ বিক্রি করলেন স্কুল কর্তৃপক্ষ মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষন বটিয়াঘাটায় ঘাসফুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

নড়াইলে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ তিন নেতা আহত 

Reporter Name / ১৪৯ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

উজ্জ্বল রায়,(নড়াইল জেলা প্রতিনিধি): নড়াইলে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, তিন নেতা আহত। নড়াইল সদর উপজেলায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল হামলায় বিএনপির ৩ জন নেতা গুরুতর আহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গোবরা বাজারে সিংগোশোলপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আহতরা হলেন সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবু মোল্যা, বিএনপি কর্মী নিউটন গাজী এবং সৈয়দ ওয়াজেদ আলী তিতু।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে গোবরা বাজারে সিংগোশোলপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বসা ছিলেন নেতা-কর্মীরা। পরে হঠাৎ একদল দুর্বৃত্ত তাদের ওপর ককটেল নিক্ষেপ করে। স্থানীয়দের মতে সেখানে ৪টি ককটেল বিস্ফোরণ হয়।

বিকট আওয়াজে বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে ওয়াজেদ আলী তিতুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আর এ ঘটনার সঙ্গে জড়িতদেরও গ্রেফতারে অভিযান চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category